ছবি:সংগৃহীত
সিলেট মহানগর বিএনপির অন্তর্গত ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ওয়ার্ডের জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের মাধ্যমে ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে আব্দুর রহমান সভাপতি, মহিউদ্দিন মুহিন সাধারণ সম্পাদক এবং আলমগীর হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
প্রবীণ মুরব্বি ও সাবেক মেম্বার আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং শাহপরান থানা বিএনপির সদস্যসচিব খুরশেদ আহমদ খসুর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাফেক মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি মাহবুবুল হক চৌধুরী, শাহপরান থানা বিএনপির আহ্বায়ক আব্দুল মুনিম, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফছর খান, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতী এস, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন দিনার, সিলেট জেলা যুবদলের সাবেক সহসভাপতি কবির আহমদ এবং মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুল ইসলাম তাজ, ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক রাজন মিয়া, ৩২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক আমিনুল ইসলাম আমিন, শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল হক মাসুম, জালালাবাদ থানার আহ্বায়ক শফিকুর রহমান শফিক, বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত আহ্বায়ক সৈকত তুষার চৌধুরী, ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হক জাবেদ, ৩২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম হিলটন এবং শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আজাদ।
বিজ্ঞপ্তি
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




