দক্ষিণ সুরমায় ঘরের বাথরুম থেকে প্রবাসীর র/ক্তা/ক্ত ম/রদে/হ উ/দ্ধার
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় ঘরের বাথরুম থেকে প্রবাসীর র/ক্তা/ক্ত ম/রদে/হ উ/দ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১১/২০২৬ ০৮:০১:৩৫ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় ঘরের বাথরুম থেকে প্রবাসীর র/ক্তা/ক্ত ম/রদে/হ উ/দ্ধার

ছবি:সংগৃহীত


সিলেটে নিজ বসতঘরের বাথরুম থেকে যুক্তরাষ্ট্রপ্রবাসী মো. নুরুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমার কায়স্থরাইল এলাকার ২ নম্বর রোডের ২৫ নম্বর বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই বাসার মৃত আব্দুল গফুরের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ফজরের নামাজ আদায় করে স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েন নুরুল ইসলাম। সকাল সাড়ে ৯টার দিকে তাঁর স্ত্রী ঘুম থেকে উঠে বিছানায় তাঁকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাসার বাথরুমে তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় মরদেহের পাশে রক্তমাখা একটি দা পাওয়া যায়।

পরে স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নুরুল ইসলাম আত্মহত্যা করে থাকতে পারেন। প্রায় পাঁচ বছর আগেও তিনি গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এ ছাড়া বাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজে বাইরে থেকে কাউকে বাসায় প্রবেশ করতে বা বের হতে দেখা যায়নি।

ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক