সিকৃবি ভিসির প/দত্যাগ দাবিতে প্রশাসন ভবনে তালা, বি/ক্ষো/ভ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ PM

সিকৃবি ভিসির প/দত্যাগ দাবিতে প্রশাসন ভবনে তালা, বি/ক্ষো/ভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৯/২০২৬ ০৬:৪৩:৪৫ PM

সিকৃবি ভিসির প/দত্যাগ দাবিতে প্রশাসন ভবনে তালা, বি/ক্ষো/ভ

ছবি:সংগৃহীত


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের পদত্যাগের দাবিতে প্রশাসন ভবনের সব গেটে তালা দিয়ে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী সাদা দলের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রশাসন ভবনের সব গেটে তালা দেওয়া হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, উপাচার্য দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ে নিয়োগসহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তারা। একই সঙ্গে উপাচার্য পদত্যাগ না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোজাম্মেল হক বলেন, ‘গত ৭ সেপ্টেম্বর থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছি আমরা। উপাচার্যের বিরুদ্ধে আর্থিক ও নিয়োগ দুর্নীতি, টেন্ডার কেলেঙ্কারি, স্বেচ্ছাচারিতা, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি ও দুর্ব্যবহার, পদোন্নতি বন্ধ রাখা এবং নিম্নমানের সামগ্রী কেনার অভিযোগ রয়েছে।’

তিনি বলেন, ‘এসব বিষয়ে সতর্ক করার পরও কোনো প্রতিকার না পাওয়ায় রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সব গেটে তালা দিয়ে লকডাউন কর্মসূচি পালন করা হয়েছে। এতে কিছুটা ভোগান্তি হলেও ক্লাস-পরীক্ষা স্বাভাবিক রয়েছে। উপাচার্য পদত্যাগ না করলে আন্দোলন আরও কঠোর অবস্থানে যাবে।’

অধ্যাপক মোজাম্মেল হক আরও বলেন, ভিসিকে দ্রুত অপসারণ করে বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ