ছবি:সংগৃহীত
যুক্তরাজ্যের কলচেস্টার বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। ছয় সদস্যের এই কমিটিতে সভাপতি হয়েছেন কলচেস্টার বিএনপি নেতা ইশতিয়াক হোসেন দুদু। তাঁর বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলায়।
কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন কলচেস্টার বিএনপি নেতা ও জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুর রব রবই মিয়ার ছেলে তারেকুর রহমান তুহিন।
গত ১৬ সেপ্টেম্বর যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্যসচিব খসরুজ্জামান খসরু নতুন এ কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্যরা হলেন-সিনিয়র সহসভাপতি মতিন মিয়া, সহসভাপতি শাহ কামাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার শামস টিপু এবং সাংগঠনিক সম্পাদক মাহবুব খান।
নতুন কমিটি সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে যুক্তরাজ্যে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে কলচেস্টার বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্য বিএনপির জোনাল কমিটি গঠনের প্রথম ধাপেই কলচেস্টার বিএনপির নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন কমিটি অনুমোদন দেওয়ায় যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্যসচিব খসরুজ্জামান খসরুর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন কলচেস্টার বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




