মাহি জলিলের মন্তব্যের প্রতিবাদে স্কটল্যান্ডে সভা,প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

মাহি জলিলের মন্তব্যের প্রতিবাদে স্কটল্যান্ডে সভা,প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১১/২০২৬ ০৮:৩৮:৪৩ অপরাহ্ন

মাহি জলিলের মন্তব্যের প্রতিবাদে স্কটল্যান্ডে সভা,প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি

ছবি:সংগৃহীত


চ্যানেল এসের প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস জলিলের সাম্প্রতিক কিছু মন্তব্যের প্রতিবাদে এবং বাংলাদেশি কমিউনিটির সম্মান ও মর্যাদা রক্ষার দাবিতে স্কটল্যান্ডের ডালকিথে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) ডালকিথের ইতিহাস রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় মাহি জলিলের বিভিন্ন বক্তব্য নিয়ে আলোচনা করেন স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ। এ সময় তাঁর বক্তব্যের বিভিন্ন অংশ নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়।

সভায় বিশেষভাবে আলোচনায় আসে মাহি জলিলের ‘সিলেটিরা ইমিগ্রেশন স্ট্যাটাস বৈধ করার জন্য নিজের মাকে বিয়ে করে নিচ্ছেন’—এমন মন্তব্য। উপস্থিত নেতৃবৃন্দ এ বক্তব্যকে অসত্য, আপত্তিকর ও সিলেটি জনগোষ্ঠীর জন্য অবমাননাকর বলে অভিহিত করেন। এ ছাড়া সাংবাদিকদের নিয়ে অবমাননাকর বক্তব্য এবং যুক্তরাজ্যে বসবাসরত অভিবাসী নারীদের সম্পর্কে তাঁর বিরূপ মন্তব্যেরও নিন্দা জানানো হয়।

সভায় বক্তারা বলেন, এ ধরনের মন্তব্য বাংলাদেশি কমিউনিটির সম্মান, সামাজিক মর্যাদা ও পারস্পরিক ঐক্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাঁরা এসব বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে মাহি জলিলকে বাংলাদেশি কমিউনিটির কাছে নিঃশর্তভাবে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

সভায় উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দ শাহনূর চৌধুরী, মতিন খান, লাবাস মিয়া, আনিস চৌধুরী ও আসদ্দর আলী জানান, বিষয়টি নিয়ে তাঁরা লন্ডন, লুটন, মিডলসেক্স, ব্রিস্টল, কোলচেস্টার ও ক্যামব্রিজসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরের কমিউনিটি নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। তাঁদের দাবি, বিভিন্ন এলাকার প্রতিনিধিরাও এসব মন্তব্যে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।

সভায় বাংলাদেশি কমিউনিটির মধ্যে এ বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। মাহি জলিলের কাছ থেকে সন্তোষজনক ব্যাখ্যা ও প্রকাশ্য ক্ষমা না পাওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও যথাযথ প্রক্রিয়ায় প্রতিবাদ চালিয়ে যাওয়ার বিষয়ে উপস্থিত নেতৃবৃন্দ ঐকমত্য প্রকাশ করেন।

সভা শেষে ইতিহাস রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মতিন খান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। কমিউনিটির উদ্বেগ ও দাবিগুলো তুলে ধরতে তাঁদের অংশগ্রহণ ও সহযোগিতার প্রশংসা করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অ*ভিযোগ