৭ নভেম্বরের কর্মসূচি সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

৭ নভেম্বরের কর্মসূচি সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১১/২০২৬ ১১:১২:৫১ অপরাহ্ন

৭ নভেম্বরের কর্মসূচি সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা

ছবি:সংগৃহীত


৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা  আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর উপশহরে অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী এমপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।  সভায় সভাপতির বক্তব্যে সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের জাতীয় জীবনে ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ একটি দিন। সিপাহী-জনতার ঐতিহাসিক ঐক্যের মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুজ্জীবিত হয়েছিল। এবারের ৭ নভেম্বরের কর্মসূচি সফল ও সার্থক করতে মহানগরের প্রতিটি ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।  সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি এমদাদুল হক স্বপন, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স ও সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ।  সভা শুরুর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রাহাত বিন আব্দুল কুদ্দুস। 

এদিকে, সিলেট মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক আরজু বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর আকস্মিক মৃত্যুতে মহানগর যুবদলের উদ্যোগে সভায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  প্রস্তুতি সভায় সিলেট মহানগর যুবদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ ছাড়াও মহানগরের অধীন ছয়টি থানা ও ২৭টি ওয়ার্ড যুবদলের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি নবগঠিত ১৫টি ওয়ার্ড যুবদলের শীর্ষ নেতারাও সভায় অংশ নেন।  

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক