রাসূল (সা.)-এর মহব্বত ও আদর্শ হৃদয়ে ধারণ করতে হবে: হুছামুদ্দীন চৌধুরী
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ PM

রাসূল (সা.)-এর মহব্বত ও আদর্শ হৃদয়ে ধারণ করতে হবে: হুছামুদ্দীন চৌধুরী

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯/০৯/২০২৬ ০৯:৩২:৪৯ PM

রাসূল (সা.)-এর মহব্বত ও  আদর্শ হৃদয়ে ধারণ করতে হবে: হুছামুদ্দীন চৌধুরী

ছবি:সংগৃহীত


বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, মানুষকে জীবন সংশোধন ও আত্মশুদ্ধি অর্জন করতে হলে রাসূলুল্লাহ (সা.)-এর প্রতি ভালোবাসা এবং সাহাবায়ে কেরামের সুমহান আদর্শ হৃদয়ে ধারণ করতে হবে। সাহাবায়ে কেরাম প্রিয় নবী (সা.)-এর ভালোবাসায় নিজের জান-মাল বিসর্জন দিয়ে যে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেই পথ অনুসরণ করে জীবন পরিচালনা করতে হবে।

তিনি বলেন, অন্তরে আল্লাহর ভয় জাগ্রত রাখতে বেশি বেশি জিকির-আজকার, ইবাদত-বন্দেগি ও সুন্নাহর অনুসরণ জরুরি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) গোয়াইনঘাট উপজেলার ফয়সাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ, তালামীযে ইসলামিয়া, লতিফিয়া ক্বারী সোসাইটি ও ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড গোয়াইনঘাট উপজেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত উপজেলা সম্মেলন ও তরবিয়ত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিকির-আজকার ও আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরে হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, বর্তমান বিভ্রান্তিকর সময়ে ঈমান-আকিদা রক্ষা করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জিকিরের মাধ্যমে অন্তর পরিশুদ্ধ হয় এবং আল্লাহর নৈকট্য লাভ সম্ভব। তাই দৈনন্দিন জীবনে জিকির-আজকারের চর্চা বাড়ানোর পাশাপাশি সুন্নতি জীবনযাপনে অভ্যস্ত হওয়ার জন্য তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা ছয়ফুল আলমের সভাপতিত্বে এবং অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ফখরুল ইসলাম ও সদস্য মো. শরিফ উদ্দিনের যৌথ সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট জেলার সভাপতি মাওলানা আবু জাফর মো. নুমান, সিলেট মহানগর আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় পরিষদের সহ-স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ, সিলেট পূর্ব জেলার সভাপতি আবু সাইদ মো. আশিক, সাধারণ সম্পাদক আমিনুল ইহসান জাবির, সহসাধারণ সম্পাদক মো. শরিফ উদ্দিন ও সহপ্রচার সম্পাদক মো. দিলওয়ার হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭ নম্বর নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ গোয়াইনঘাট উপজেলার সাবেক সভাপতি মাওলানা মছদ্দর আলী, লতিফিয়া ক্বারী সোসাইটি গোয়াইনঘাট উপজেলার সভাপতি মাওলানা মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন, সাবেক সাধারণ সম্পাদক হাফিজ নাজমুল হাসান, কোম্পানীগঞ্জ আল ইসলাহর সভাপতি মাওলানা মুস্তাক আহমদ, সিলেট সদর আল ইসলাহর সাধারণ সম্পাদক হাফিজ শামিম আহমদ, লতিফিয়া ক্বারী সোসাইটি গোয়াইনঘাট উপজেলা শাখার কোষাধ্যক্ষ মাওলানা আতাউর রহমান, সিলেট পশ্চিম জেলা তালামীযের সহসাংগঠনিক সম্পাদক শরীফ আহমদ মাহদী, গোয়াইনঘাট উপজেলা তালামীযের সভাপতি মো. ইমাম উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি মো. নুর হুসেন, সালুটিকর বাজার ঈদে মিলাদুন্নবী (সা.) বাস্তবায়ন কমিটির সভাপতি জফুর আহমদ, লতিফিয়া ক্বারী সোসাইটি গোয়াইনঘাট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ গুলজার আহমদ, লালাবাজার ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা শাহেদ আহমদ, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল কাদির আল হাসান, ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড গোয়াইনঘাট উপজেলার সভাপতি হাফিজ আলী আহমদ ও সাধারণ সম্পাদক হাফিজ কুতুব উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি আবু সুফিয়ান রাহেল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, লামাপাড়া উম্মুল কুরা মাদ্রাসার সুপার মাওলানা শাকিব আহমদ, রমজান আলী, ইউসুফ আলী, কামাল উদ্দিন, সাদিকুর রহমান তানিম, সুয়েব আহমদ ও জাকির আহমদ।

সম্মেলনে স্থানীয় আলেম-ওলামা, শিক্ষাবিদ, সাংবাদিক, সংগঠনের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক তালামীয কর্মী উপস্থিত ছিলেন।

মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং হেদায়েত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এর মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ