এআই দিয়ে করা
সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে খাবারের সঙ্গে বি/ষ মিশিয়ে খাওয়ানোর পর নিজেও বি/ষপান করেছেন এক বাবা। এতে তিন শিশুর মৃ/ত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাদের বাবা শরাফত আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের রজনীলাইন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তিন শিশু হলো—মাওয়া (১০), তামিম (৭) ও শামিম (২)।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ঘটনার দিন শরাফত আলী তাঁর তিন সন্তানকে সঙ্গে নিয়ে বড়ছড়া বাজারে যান। বাড়ি ফেরার সময় তিনি বিরিয়ানি সঙ্গে নিয়ে আসেন। পরে ওই খাবারের সঙ্গে বিষ মিশিয়ে সন্তানদের খাওয়ানোর পর নিজেও বিষপান করেন বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে প্রতিবেশী ও স্বজনরা চারজনকে উদ্ধার করে প্রথমে বাদাঘাট বাজারের চিকিৎসক ডা. হাফিজ উদ্দিনের কাছে নিয়ে যান। পরে তাদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফৌজিয়া জানান, ধারণা করা হচ্ছে রাত ১টা থেকে দেড়টার মধ্যে ঘটনাটি ঘটে। সকাল ৭টা ২০ মিনিটের দিকে চারজনকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, হাসপাতালে আনার আগেই তিন শিশুর মৃত্যু হয়েছে। শরাফত আলীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিবেশী ও আত্মীয় রনু মিয়া জানান, শরাফত আলীর স্ত্রী সৌদি আরবে প্রবাসী। স্থানীয়দের দাবি, শরাফত জুয়া ও মাদকে আসক্ত ছিলেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ জানান, তিন শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




