মাজারের দানবাক্সে চিঠি, শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রার্থনা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ PM

মাজারের দানবাক্সে চিঠি, শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রার্থনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৯/২০২৬ ০৫:১২:১৭ PM

মাজারের দানবাক্সে চিঠি, শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রার্থনা

ছবি:সংগৃহীত


সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও দানের ডেগের টাকা গণনার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রার্থনা জানিয়ে একটি চিঠি পাওয়া গেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে মাজারের দানবাক্স ও দানের ডেগের টাকা গণনার সময় চিঠিটি পাওয়া যায়।

হালকা গোলাপি রঙের কাগজে লেখা চিঠিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে। একই সঙ্গে তাকে ‘জালিমদের হাত থেকে রক্ষা করায়’ শুকরিয়া আদায়ের কথাও লেখা হয়েছে।

চিঠিতে প্রেরক লিখেছেন, ‘আল্লাহ আপনি সব জানেন। প্রিয় মাতৃভূমি আজ কঠিন কারাগার। তুমি আল্লাহ আমার প্রিয় নেত্রী শেখ হাসিনাকে জান রক্ষা করছেন এই জালিমদের হাত থেকে। তার জন্য তোমার এবং তোমার অলির দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ আপনি আবার তাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে দিন। আবার তাকে আপনি প্রধানমন্ত্রী হিসেবে বাংলার মাটিতে ফিরিয়ে দিন। আমিন।’

এদিকে, হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও দানের ডেগের টাকা চতুর্থবারের মতো প্রকাশ্যে গণনা করা হচ্ছে। টাকা গণনার সময়ই চিঠিটি পাওয়া যায়।

চিঠিটির লেখক বা প্রেরকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ