১৭ পদের বিপরীতে ৪৭ মনোনয়নপত্র:জমে উঠেছে ভোটের মাঠ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ PM

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন

১৭ পদের বিপরীতে ৪৭ মনোনয়নপত্র:জমে উঠেছে ভোটের মাঠ

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৯/২০২৬ ১১:৪২:১০ AM

১৭ পদের বিপরীতে ৪৭ মনোনয়নপত্র:জমে উঠেছে ভোটের মাঠ


দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নির্বাচনী উত্তাপে সরগরম গোলাপগঞ্জ প্রেসক্লাব। সাংবাদিকদের ঐক্য, নেতৃত্ব ও প্রত্যাশার নতুন সমীকরণ সামনে রেখে আসন্ন নির্বাচন ঘিরে শুরু হয়েছে উৎসবমুখর আমেজ। ১৭টি পদের বিপরীতে ৪৭টি মনোনয়নপত্র গ্রহণের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রার্থীদের দৌড়ঝাঁপ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত গোলাপগঞ্জের জিবি টেলিভিশন হলরুমে নির্ধারিত সময়ে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ করা হয়। প্রার্থী ও সাংবাদিকদের সরব উপস্থিতিতে পুরো সময়জুড়েই ছিল উৎসবমুখর পরিবেশ। একে অপরের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় ও নির্বাচনী আলোচনা—সব মিলিয়ে দীর্ঘদিন পর প্রেসক্লাব নির্বাচন যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে।

মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণের কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু, নির্বাচন কমিশনার আব্দুল আহাদ, এম. শহিদুর রহমান ও আবুল কালাম।

কোন পদে কতজন?

সভাপতি: সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, এনামুল হক এনাম, আবুল কাশেম রুমেল ও মাহফুজ আহমদ চৌধুরী।

সিনিয়র সহ-সভাপতি: আজিজুর রহমান খান, গোলাম দস্তগীর ছামিন, মো. জহিরুল ইসলাম ও এমজি মোস্তফা।

সহ-সভাপতি: আব্দুল খালিক ও মো. বদরুল আলম।

সাধারণ সম্পাদক: মাহবুবুর রহমান চৌধুরী ও ইমরান আহমদ।

সহ-সাধারণ সম্পাদক: আব্দুল আজিজ বাবর, জাহিদ উদ্দিন ও সাকিব আল মামুন।

কোষাধ্যক্ষ: আনোয়ার হুমায়ুন ও দেলোয়ার হোসেন মাহমুদ।

ক্রীড়া সম্পাদক: মো. তামিম আহমদ ও সাজু মিয়া।

সংস্কৃতি বিষয়ক সম্পাদক: ফাহাদ হোসেইন ও রুহূল আমিন।

প্রচার সম্পাদক: মোহাম্মদ জাকির হোসেন, জালাল আহমদ চৌধুরী ও ফাহিম আহমদ।

প্রকাশনা সম্পাদক: শাকেল উদ্দিন ও সাইম ইবনে আব্বাস।

দপ্তর সম্পাদক: রিমন আহমদ, ওলিউর রহমান তামিম ও রুবেল আহমদ তালুকদার।

তথ্য ও প্রযুক্তি সম্পাদক: জাবের আহমদ ও সামিল হোসেন।

প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক: হাফিজুল ইসলাম, জাবেদ মাহবুব, হাবিবুর রহমান, ফারহান ইসলাম রাজু ও সালমান কাদের দিপু।

কার্যকরী সদস্য: জাবেদ আহমদ, বাবর জোয়ারদার, আব্দুল্লা আল মাসুদ, আব্দুল্লা আহমদ, মোহাম্মদ মাহদী রহমান, মোহাম্মদ জাবের আহমদ, ফখরুল ইসলাম, মীর কাওছার, আরিফ আহমদ জিলু, দীনেশ দেবনাথ ও এম. আব্দুল জলিল।২১ সেপ্টেম্বর প্রত্যাহার, ২২ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা

নির্বাচনী তফসিল অনুযায়ী ২১ সেপ্টেম্বর রাত ৯টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। এরপর ২২ সেপ্টেম্বর বিকাল ৪টায় প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।সবশেষে বহুল প্রতীক্ষিত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে একই দিন বিকাল ৩টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

ভোটের মাঠে এখন নতুন সমীকরণ দীর্ঘদিন পর গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মনোনয়নপত্র গ্রহণের দিন থেকেই শুরু হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক যোগাযোগ, মতবিনিময় ও সমর্থন চাওয়ার পর্ব।

কে পাবেন সহকর্মীদের আস্থা, কার হাতে যাবে নেতৃত্বের দায়িত্ব—এখন সেটিই আলোচনার কেন্দ্রবিন্দু। তবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর নির্বাচনী মাঠের চিত্র আরও পরিষ্কার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।গোলাপগঞ্জের সাংবাদিক সমাজের দীর্ঘদিনের প্রত্যাশা, ঐক্য ও পেশাগত স্বার্থকে সামনে রেখে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে এখন সবার দৃষ্টি ৩ অক্টোবরের ব্যালটের দিকে।

জৈন্তাবার্তা/ সুলতানা