ছবি:সংগৃহীত
আগামীকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীমতী রাধারাণীর আবির্ভাব তিথি রাধাষ্টমী। এ উপলক্ষে ইসকন সিলেট মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, রাধাষ্টমী উপলক্ষে দিনব্যাপী কীর্তনমেলা, মহা-অভিষেক, মহিমা কীর্তন ও মহাপ্রসাদ বিতরণের আয়োজন রয়েছে। এদিন ভক্তরা দুপুর পর্যন্ত উপবাস পালন করবেন। পরে নির্ধারিত সময়ে মহাপ্রসাদ গ্রহণের মধ্য দিয়ে উপবাস ভঙ্গ করবেন।
দিনব্যাপী আয়োজনে ভক্তদের অংশগ্রহণে কীর্তন ও বিভিন্ন ভক্তিমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীমতী রাধারাণীর আবির্ভাব তিথি উদযাপন করা হবে।
রাধাষ্টমীর এ আয়োজনে ইসকন সিলেটের ভক্তবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




