১৭ বছর পর মাহিরার জীবনে নতুন অতিথি
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ PM

১৭ বছর পর মাহিরার জীবনে নতুন অতিথি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৯/২০২৬ ০৯:১৯:০২ PM

১৭ বছর পর মাহিরার জীবনে নতুন অতিথি

সংগৃহীত


সামাজিক যোগাযোগমাধ্যম থেকে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লালগালিচা—সবখানেই আলোচনায়পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানন। ৪১ বছর বয়সে দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন তিনি। প্রথমবার মা হওয়ার ১৭ বছর পর জীবনে আসছে নতুন অতিথি।সম্প্রতি কানাডায় টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেন মাহিরা। সেখানে তিনি জানান, এবারের মাতৃত্বের অভিজ্ঞতা তার জন্য অনেকটাই ভিন্ন। ২৪ বছর বয়সে প্রথমবার মা হওয়ার সময় ভবিষ্যৎ নিয়ে তেমন দুশ্চিন্তা ছিল না। কিন্তু ৪১ বছর বয়সে এসে শারীরিক ও মানসিকভাবে বিষয়টি বেশি কঠিন মনে হচ্ছে।

মাহিরার প্রথম সন্তান আজলান। ২০০৭ সালে আলি আসকারিকে বিয়ে করেন তিনি। ২০১৫ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০২৩ সালে ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করেন অভিনেত্রী। দ্বিতীয় বিয়ের প্রায় তিন বছর পর তাদের সংসারে আসছে নতুন অতিথি। অন্তঃসত্ত্বা অবস্থায় টরন্টোর লালগালিচায় হাঁটার অভিজ্ঞতা এবারই প্রথম মাহিরার। শরীরের পরিবর্তন আড়াল না করে স্বাভাবিকভাবেই তা গ্রহণ করেছেন তিনি।মাহিরা বলেন, জীবনের সবকিছু পরিকল্পনামতো চলে না। অনেক সময় জীবন মানুষকে অপ্রত্যাশিত পথে নিয়ে যায়। তাই সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে জীবনের পরিবর্তনকে গ্রহণ করাও গুরুত্বপূর্ণ।

জৈন্তাবার্তা/সুলতানা