বানিয়াচংয়ে যুবককে কু/পি/য়ে হ/ত্যা
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ PM

জায়গা-সম্পত্তির বি/রোধ

বানিয়াচংয়ে যুবককে কু/পি/য়ে হ/ত্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৯/২০২৬ ০৪:২৬:১১ PM

বানিয়াচংয়ে  যুবককে কু/পি/য়ে হ/ত্যা

সংগৃহিত


হবিগঞ্জের বানিয়াচংয়ে জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের জেরে জায়দুল মিয়া (২৭) নামে এক যুবককে কু/পি/য়ে ও ছু/রি/কা/ঘা/তে হ/ত্যা করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মন্দরি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জায়দুল মিয়া ওই গ্রামের লোকমান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মন্দরি গ্রামের জায়দুল মিয়া ও তাঁর লোকজনের সঙ্গে একই গ্রামের আব্দুল মজিদ, সারোয়ারসহ তাঁদের লোকজনের জায়গা-সম্পত্তি ও গ্রাম্য আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এর আগেও দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার সকালে জায়দুল মিয়া গ্রামের বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে তাঁকে একা পেয়ে আব্দুল মজিদ ও সারোয়ারের লোকজন গতিরোধ করেন। একপর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই তাঁকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে ও ছুরিকাঘাত করা হয়। এতে গুরুতর আহত হন জায়দুল।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, ‘বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তাঁদের মধ্যে জায়গা-সম্পত্তি ও গ্রাম্য আধিপত্য নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। হত্যাকাণ্ডের ঘটনাটি পুলিশ তদন্ত করছে। দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

জৈন্তা বর্তা / ওয়াদুদ