সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাটে স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এবং মাদকমুক্ত সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে ১১নং মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান কাওছারের অর্থায়নে ও উদ্যোগে খেলার জার্সি বিতরণ এবং মোড়ক উন্মোচন সম্পন্ন হয়েছে।
শুক্রবার ১৮ সেপ্টেম্বর বিকেলে ইসলামপুর মাথিউরা ভাই ভাই স্পোর্টিং ক্লাবের আয়োজনে ইসলামপুর ফুটবল মাঠে আনন্দমুখর পরিবেশে খেলোয়াড়দের হাতে নতুন এই জার্সি তুলে দেওয়া হয়। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে জার্সির মোড়ক উন্মোচন করেন ভাই ভাই স্পোর্টিং ক্লাবের দায়িত্বশীলবৃন্দ। বক্তব্য রাখেন,ভাই ভাই স্পোর্টিং ক্লাবের সভাপতি,মো ময়নুল হক,সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন,কেপ্টেন ময়নুল ইসলাম ও সহকারী কেপ্টেন গোলজার আহমেদ।নতুন জার্সি হাতে পেয়ে উচ্ছ্বসিত স্থানীয় খেলোয়াড়রা চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান কাওছারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতে খেলাধুলায় আরও ভালো নৈপুণ্য প্রদর্শন, তরুণদের উজ্জীবিত ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গঠনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জৈন্তাবার্তা/সুলতানা




