কমলগঞ্জে দুই সিএনজির মুখোমুখি সং/ঘর্ষে তরুণী নি/হ/ত, আহ/ত ৪
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ PM

কমলগঞ্জে দুই সিএনজির মুখোমুখি সং/ঘর্ষে তরুণী নি/হ/ত, আহ/ত ৪

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৯/২০২৬ ০৩:৩৪:০০ PM

কমলগঞ্জে দুই সিএনজির মুখোমুখি সং/ঘর্ষে তরুণী নি/হ/ত, আহ/ত ৪

সংগৃহিত


মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রুমালি বেগম (১৮) নামে এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মৌলভীবাজার ও সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মুন্সিবাজার-মৌলভীবাজার সড়কের শ্রীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুমালি বেগম কমলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আজিম উদ্দিনের মেয়ে।

আহতরা হলেন—হাফিজা বেগম (১৯), লিপন মিয়া (২৮), নজির মিয়া (৫৫) এবং সিএনজিচালিত অটোরিকশাচালক শুভ চন্দ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার থেকে ফেরার পথে শ্রীনাথপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি অটোরিকশাই দুমড়েমুচড়ে যায়। সংঘর্ষের পর ঘটনাস্থলেই রুমালি বেগমের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে হাফিজা বেগম ও নজির মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত অটোরিকশা দুটি জব্দ করে থানায় নিয়ে যায়।

কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দিন জানান, খবর পেয়ে রাতেই দুর্ঘটনাকবলিত অটোরিকশা দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তা বর্তা / ওয়াদুদ