দাম্পত্য কলহে নবদম্পতির বি ষ পান, স্বামীর মৃ ত্যু
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ PM

দাম্পত্য কলহে নবদম্পতির বি ষ পান, স্বামীর মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৯/২০২৬ ০৮:১১:৫৬ PM

দাম্পত্য কলহে নবদম্পতির বি ষ পান, স্বামীর মৃ ত্যু

সংগৃহীত


কুমিল্লার নাঙ্গলকোটে দাম্পত্য কলহের জের ধরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক নবদম্পতি। তাদের মধ্যে স্বামীকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। আর স্ত্রী গুরুতর অসুস্থ অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আজ শুক্রবার দুপুরে উপজেলার পৌর বাজারের রেললাইনের পাশে এ ঘটনা ঘটে।

নিহত নয়ন হোসেন (২১) উপজেলার হেসাখাল ইউনিয়নের কুরকুটা গ্রামের কলিম উল্লার ছেলে। তার স্ত্রী বর্ষা বেগম (২৪) চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মনির হোসেনের মেয়ে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রায় এক মাস আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে নয়ন ও বর্ষা বিয়ে করেন। তবে কী কারণে তারা একসঙ্গে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন সে বিষয়ে পরিবারের সদস্যরা নিশ্চিত নন। বিষপানের পর দ্রুত তাদের নিকটস্থ নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নয়ন হোসেনের মৃত্যু হয়। অপরদিকে বর্ষার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের ভাই সোহেল ও বোন শিরিনা আক্তার বলেন, ‘বিয়ের পর তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে সমস্যা হয়েছিল কি না তা আমাদের জানা নেই।’নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শাহীন জানান, বিষপানের পর ওই দম্পতিকে হাসপাতালে আনা হলে তাদের পাকস্থলী ওয়াশসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। তবে হাসপাতালে আনার পর নয়ন হোসেনের কোনো লাইফ সাইন পাওয়া যায়নি। অপরদিকে বর্ষার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী দুজন বিষপান করেন। এতে নয়ন হোসেনের মৃত্যু হয়েছে এবং তার স্ত্রী গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেযান

তিনি আরও বলেন, ‘নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

জৈন্তাবার্তা/ সুলতানা