সিলেট জেলা ক্রীড়া সংস্থার কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ PM

সিলেট জেলা ক্রীড়া সংস্থার কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৯/২০২৬ ১০:৫২:১৬ PM

সিলেট জেলা ক্রীড়া সংস্থার  কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

ছবি:সংগৃহীত


সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির সদস্য সচিব রেজাউল করিম নাচন ও সদস্য মকসুদ আহমদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেটের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দ।

এক অভিনন্দন বার্তায় ক্লাবের সভাপতি দানবীর ড. সৈয়দ রাগিব আলী ও সাধারণ সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল, সুসংগঠিত ও সমৃদ্ধ করতে নতুন এডহক কমিটির অভিজ্ঞ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তারা বলেন, ক্রীড়ানুরাগী ও দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত এই এডহক কমিটি সিলেটের স্থানীয় খেলাধুলার সার্বিক উন্নয়ন, তরুণ প্রজন্মকে মাঠে ফিরিয়ে আনা এবং নতুন খেলোয়াড় তৈরিতে বিশেষ অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি।

অভিনন্দন বার্তায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দ নতুন কমিটির সব ইতিবাচক উদ্যোগের সাফল্য কামনা করেন। একই সঙ্গে সিলেটের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া শাখার নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন (এনডিসি) স্বাক্ষরিত এক দাপ্তরিক পত্রে সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ