চকোলেটের লোভ দেখিয়ে শিশুকে 'ধর্ষণ'
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

চকোলেটের লোভ দেখিয়ে শিশুকে 'ধর্ষণ'

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৯/২০২৬ ০৮:৪২:৫৮ অপরাহ্ন

চকোলেটের লোভ দেখিয়ে শিশুকে 'ধর্ষণ'

সংগৃহীত


সুনামগঞ্জের তাহিরপুরে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কিশোর ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে এবং শিশুটির প্রতিবেশী।শিশুটির চাচা ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযুক্ত কিশোর চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের বাড়ির একটি খালি ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।

পরে শিশুটি কান্না করতে করতে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনা জানায়। পরিবারের সদস্যদের কাছে সে অভিযোগ করে, অভিযুক্ত কিশোর তার কাপড় খুলে শরীরে হাত দেওয়ার পর তাকে ধর্ষণ করেছে।পরে রাত আটটার দিকে পরিবারের সদস্যরা শিশুটিকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মুসফিকা মারজান বলেন, রাত আটটার দিকে একটি শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের অভিযোগ ছিল, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর ধর্ষণের আলামত পাওয়ার কথা জানিয়ে তাকে উন্নত চিকিৎসার

শিশুটির চাচা বলেন, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকের পরামর্শে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী