বাবা সাগরে, সাঁকো ভেঙে প্রা*ণ গেল মেয়ের
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

বাবা সাগরে, সাঁকো ভেঙে প্রা*ণ গেল মেয়ের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৯/২০২৬ ০৯:৩২:১৭ পূর্বাহ্ন

বাবা সাগরে, সাঁকো ভেঙে প্রা*ণ গেল মেয়ের

সংগৃহীত


বরগুনার পাথরঘাটায় খালের ওপরের একটি সাঁকো ভেঙে পানিতে পড়ে জামিলা নামে এক চতুর্থ শ্রেণির স্কুলছাত্রী নিহত হয়েছে। মাছ ধরতে বর্তমানে নেটওয়ার্কের বাইরে বঙ্গোপসাগরে অবস্থান করা বাবাকে মেয়ের মৃত্যুর খবর এখনও জানাতে পারেনি তার পরিবার। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত জামিলা (১০) ওই এলাকার জেলে জামাল হাওলাদারের মেয়ে।স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে জামিলা পার্শ্ববর্তী একটি বাড়িতে প্রাইভেট পড়তে যায়। পড়া শেষে বাড়ি ফেরার পথে বাড়ির পেছনে খালের ওপর থাকা সাঁকো দিয়ে পার হওয়ার সময় হঠাৎ সেটি ভেঙে সে খালের পানিতে পড়ে যায়।৷ বিষয়টি পাশের বাড়ির এক নারী টের পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে প্রায় ২০ মিনিট খোঁজাখুঁজি করে জামিলাকে খাল থেকে উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে এর থেকেও হৃদয়বিদারক বিষয় হলো মেয়েকে হারানোর খবরটি এখনও জানেন না তার বাবা। জীবিকার তাগিদে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ায় নেটওয়ার্কের বাইরে থাকায় তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবারের সদস্যরা।পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেহেদী হাসান বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই মেয়েটির মৃত্যু হয়েছে।’

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল