হবিগঞ্জের নবীগঞ্জে অভিযান চালিয়ে গাঁজাসহ এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-৯)।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম মো. শরিফ মিয়া (২৬)। তিনি চুনারুঘাট থানার নয়নী গ্রামের মো. আরজু মিয়ার ছেলে।
এসআরবি-৯ জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নবীগঞ্জে সিলেট-ঢাকা মহাসড়কের দেবপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামার সংকেত দিলে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। তখন তাকে আটক করা হয়। পরবর্তীতে সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা হয় সিএনজিচালিত অটোরিকশাও।
এসআরবি-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধার করা মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিকে হবিগঞ্জের নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এসআরবি-৯ এর চলমান অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তাবার্তা/আরআর




