সুনামগঞ্জের তাহিরপুরে রাতের কোনো এক সময়ে তিন শিশু সন্তানকে বি'ষপান করানোর পর এক বাবা নিজে বি'ষপান করেছেন। এতে মর্মান্তিকভাবে তিন শিশুরই মৃ'ত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় বাবাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।
নি'হত শিশুরা হলো- মাওয়া আক্তার (১০), শামিম মিয়া (৭) ও তামিম মিয়া (২)। আহত বাবার নাম সরফত আলী (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নি'হত শিশুদের মা ফাতেমা বেগম ৩ দিন আগে সৌদি আরবে যান। এরপর থেকেই এই দম্পতির মধ্যে পারিবারিক কলহ বেড়ে যায়। এর জের ধরে রাতের কোনো এক সময়ে সরফত আলী তার তিন সন্তানকে বি'ষ খাইয়ে নিজেও বি'ষপান করেন। সকালে বিষয়টি টের পেয়ে প্রতিবেশী ও স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তিন শিশুকেই মৃ'ত ঘোষণা করেন। তাদের বাবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক হোসাইন মোহাম্মদ আরাফাত জানান, খুব ভোরে খবর পেয়ে আমরা বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে গিয়ে তিন শিশুর লা'শ দেখতে পাই। গুরুতর আহত পিতাকে স্বজনরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেছেন।
জৈন্তাবার্তা/আরআর




