সিলেটে চিকিৎসকের পর এবার মিলল তাঁর বাবার ম'রদে'হ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ PM

সিলেটে চিকিৎসকের পর এবার মিলল তাঁর বাবার ম'রদে'হ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯/০৯/২০২৬ ০২:২২:৩২ PM

সিলেটে চিকিৎসকের পর এবার মিলল তাঁর বাবার ম'রদে'হ


সিলেটে চিকিৎসক ছেলের ম'রদে'হ উদ্ধারের ১১ দিনের মাথায় মৌলভীবাজারের নিজ বাসা থেকে তার বাবার ম'রদে'হ উদ্ধার করেছে পুলিশ। অল্প সময়ের ব্যবধানে একই পরিবারের দুজনের রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কের ভটের ফার্মেসির দ্বিতীয় তলার বাসা থেকে পূর্ণেন্দ্র চক্রবর্তীকে ঝু'লন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তিনি পেশায় ফার্মেসি ব্যবসায়ী ছিলেন এবং নিজ প্রতিষ্ঠানের ওপরের তলায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা তার কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভেতর থেকে বন্ধ থাকা দরজা ভেঙে তাকে ঝু'লন্ত অবস্থায় উদ্ধার করে।

মৌলভীবাজার মডেল থানার উপপরিদর্শক মনোজ কুমার সরকার বলেন, প্রাথমিকভাবে মৃ'ত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, কয়েকদিন আগে তার চিকিৎসক ছেলে আ'ত্মহ'ত্যা করেছেন বলে জানা গেছে। পারিবারিক সমস্যার জেরে ছেলের মৃ'ত্যুর পর শোকে তিনি এ পথ বেছে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত ৭ সেপ্টেম্বর সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পূর্ণেন্দ্র চক্রবর্তীর ছেলে ডা. পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত'র (৩১) ঝু'লন্ত ম'রদে'হ উদ্ধার করে পুলিশ। তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চিকিৎসক ছিলেন।

জৈন্তাবার্তা/আরআর