জিয়া শিশু-কিশোর মেলার কার্যক্রম শুরু
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ PM

জিয়া শিশু-কিশোর মেলার কার্যক্রম শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৯/২০২৬ ০৮:০৪:২৮ PM

জিয়া শিশু-কিশোর মেলার কার্যক্রম শুরু

ছবি:সংগৃহীত


সিলেট মহানগর জিয়া শিশু-কিশোর মেলার নবগঠিত আহ্বায়ক কমিটি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ আসর নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মাজার জিয়ারত করেন। জিয়ারত শেষে দেশের সার্বিক কল্যাণ ও সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের আহ্বায়ক মো. আহসান হাবীবের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. তাহের আলী সুমনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সোলেমান আহমদ সিদ্দিকী।

প্রধান অতিথির বক্তব্যে সোলেমান আহমদ সিদ্দিকী বলেন, শিশু-কিশোরদের সঠিক ইতিহাস ও সুস্থ সংস্কৃতির চর্চায় জিয়া শিশু-কিশোর মেলা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। সিলেট মহানগরের নবগঠিত কমিটি আগামী দিনে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও নৈতিকতার চর্চা ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে। এই কমিটির মাধ্যমে সিলেটে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে মো. আহসান হাবীব বলেন, হযরত শাহজালাল (রহ.)-এর পুণ্যভূমি থেকে তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সিলেটের প্রতিটি ওয়ার্ডে শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং তাদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির নির্বাহী কমিটির সদস্য সোহেল আহমদ, মহানগর যুবদলের সহসভাপতি নজরুল ইসলাম, মহানগর কৃষক দলের সহসভাপতি নুরুল ইসলাম, প্রথম যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ক্রীড়া সম্পাদক মিনহাজ উদ্দিন, যোগাযোগ বিষয়ক সম্পাদক আমির হোসেন, সদস্য মইনুল ইসলাম খান শায়েক, মহানগর জাসাসের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমদ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ মুনিম লস্কর, মহানগর যুবদলের সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহেদ আহমদ, সহধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ বিপ্লব, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাহাত খান মুন্না এবং যুবদল নেতা লিটন আহমেদ, অমিত ও হিরনময় দেব (হোকেন)।

এ সময় জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুন্না আহমদ আকাশসহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে সাইদুর রহমান সরকার, সেলিম আহমদ, জুমন, ফয়সল আহমদ, মোহাম্মদ জসিমুল হক, পিয়ার, সুহেল আহমদ, সুমন, আব্দুল আলী লিটন, হাসান আহমদ হাসু, আব্দুল হামিদ, শাকিল, আবুল হাসনাত, নান্নু মিয়া, সানোয়ার হোসেন বুলু, জুনেদ আহমদ, কাশেম, শাহিনুর রহমান শাহিন, দুলাল আহমদ, ফয়জুল ইসলাম, কামাল, শহিদুল ইসলাম রাজিব, মিলন আহমদ, সাইয়েদুর রহমান, রিপন আহমদ, হাফিজুর রহমান, ইব্রাহীম খলিল সুজন, দিলীপ আহমদ, এম এ মান্নান, বাবলু, আফজল হোসেন, শাহজাহান, সামছুর রহমান, সাদিক, মোস্তাক আহমদ চৌধুরী, রুহেল আহমদ, আব্দুল মন্নান মনা, আব্দুল লতিফ, মখলিছুর রহমান, হানু মিয়া, আলকাছ মিয়া, আমির আহমদ, ইব্রাহীম, নেছার আহমদ, রফিক আহমদ, মুরাদ আহমদ, তাজ উদ্দিন আহমদ, আরেছ আহমদ আরিফ, এস সুমন কুমার সিংহ, হুমায়ুন খান ও বিলাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ