তাহিরপুরে নৌকা আটকে চাঁ/দা দাবির অ/ভিযোগ, ছাত্রদল নেতা আ/টক
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

তাহিরপুরে নৌকা আটকে চাঁ/দা দাবির অ/ভিযোগ, ছাত্রদল নেতা আ/টক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৯/২০২৬ ১১:১৫:৪৬ অপরাহ্ন

তাহিরপুরে নৌকা আটকে চাঁ/দা দাবির অ/ভিযোগ, ছাত্রদল নেতা আ/টক

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের তাহিরপুরে পাটলাই নদীতে কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড নৌকা আটকে চাঁদা দাবির অভিযোগে তালহা আহমেদ অভি নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। তবে পুলিশ জানিয়েছে, চাঁদা দাবির অভিযোগের পাশাপাশি তার বিরুদ্ধে মারামারিরও একটি অভিযোগ রয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর এলাকায় পাটলাই নদীতে এ ঘটনা ঘটে।

আটক তালহা আহমেদ অভি সুলেমানপুর গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে পাটলাই নদীতে কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড নৌকা থেকে তালহা আহমেদ অভির বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। শনিবার দুপুরে একটি বাল্কহেড নৌকা আটকে চাঁদা দাবি করা হলে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিকেলে সুলেমানপুর বাজার এলাকায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালহাকে থানায় নিয়ে যায়।

দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সল আহমদ বলেন, তালহার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পাটলাই নদীতে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এ ছাড়া বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। শনিবার এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দিয়েছেন এবং বিষয়টি উপজেলা নেতৃবৃন্দকে জানানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য এমদাদুল হক বলেন, পাটলাই নদীতে একটি কয়লাবাহী নৌকা আটকে চাঁদাবাজির অভিযোগে তালহা নামে এক ছাত্রদল নেতাকে পুলিশ আটক করেছে বলে তিনি শুনেছেন। তবে এর বেশি কিছু তিনি জানেন না।

তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু হাসনাত চৌধুরী বলেন, স্থানীয় লোকজন তালহার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন। তবে তার বিরুদ্ধে মারামারির আরেকটি অভিযোগও রয়েছে।

তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ। তিনি বলেন, সুলেমানপুর গ্রামের ডেন্ডু মিয়া তালহার বিরুদ্ধে মারামারির একটি অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগে একজনের হাত ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।

চাঁদা দাবির অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী