ছাতকে ৭৮ বোতল বিদেশি ম/দ উদ্ধার
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ PM

ছাতকে ৭৮ বোতল বিদেশি ম/দ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১০/২০২৬ ০৪:৫৯:৪৭ PM

ছাতকে ৭৮ বোতল বিদেশি ম/দ উদ্ধার

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের ছাতকে অভিযান চালিয়ে ৭৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি)-৯। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

সোমবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের দক্ষিণ বড় কাপুন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৯ জানায়, অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি পালিয়ে যায়। পালানোর সময় তারা ঘটনাস্থলে তিনটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে যায়। পরে বস্তাগুলোতে তল্লাশি চালিয়ে ৭৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অজ্ঞাতনামা তিন-চারজন ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। উদ্ধার করা মদসহ জব্দ করা আলামত ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: