৩৯ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসংযোগ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০১ PM

১১ অক্টোবর রেজিস্টারী মাঠের নাগরিক সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: এমরান আলম

৩৯ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসংযোগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১০/২০২৬ ০৩:৫৯:৫৯ PM

৩৯ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসংযোগ

ছবি:সংগৃহীত


গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আগামী ১১ অক্টোবর সিলেটের রেজিস্টারী মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের (বি.কে.এম) আমীর শায়খুল হাদিস আল্লামা মামুনুল হকের নাগরিক সমাবেশ সফল করতে ব্যাপক গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) বাদ মাগরিব সিলেট মহানগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের টুকেরবাজার, পীরপুরসহ বিভিন্ন এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

গণসংযোগকালে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস দেশ, জাতি ও ইসলামের কল্যাণে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। আগামী ১১ অক্টোবর রেজিস্টারী মাঠে আল্লামা মামুনুল হকের নাগরিক সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে, ইনশাআল্লাহ।

তিনি বলেন, আমীরে মজলিস শায়খুল হাদিস আল্লামা মামুনুল হকের দেশব্যাপী নাগরিক সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে ১১ অক্টোবর সিলেটের ঐতিহাসিক রেজিস্টারী মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করতে সংগঠনের বিভিন্ন ওয়ার্ড শাখার নেতাকর্মীসহ সিলেটের সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।

গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরের সহসভাপতি ও কেন্দ্রীয় শূরা সদস্য প্রিন্সিপাল মাওলানা পীর আব্দুল জব্বার, সহসভাপতি ও কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মুহিবুর রহমান, জেলা সহসভাপতি হাফিজ কাজী জুনায়েদ আহমদ, মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার এবং নির্বাহী সদস্য মাওলানা আইয়ুব আলী কামালী।

এ ছাড়া এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরাও গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন।

জৈন্তা বার্তা / ওয়াদুদ