সিলেটে ১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ গ্রে/প্তার ১
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

সিলেটে ১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ গ্রে/প্তার ১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১০/২০২৬ ১০:৪২:১৭ অপরাহ্ন

সিলেটে ১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ  গ্রে/প্তার ১

ছবি:সংগৃহীত


সিলেটে ১৬ লাখ ১২ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় বিড়িসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। এ ঘটনায় বুরহান আহমদ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টা ৪৫ মিনিটে নগরের শাহপরাণ (রহ.) থানাধীন পীরেরচক এলাকার তাজু রেস্টুরেন্টের সামনে পুলিশের চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

এসএমপির মিডিয়া সেল থেকে শুক্রবার (৯ অক্টোবর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, শাহপরাণ থানার উপপরিদর্শক (এসআই) এস এম জামাল উদ্দিন চৌধুরী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে পীরেরচক এলাকায় পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় ঢাকা মেট্রো-ন-২২-১৩৬৬ নম্বরের একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ৩৩ হাজার ৬০০ প্যাকেট ভারতীয় ‘শেখ নাসির উদ্দিন পাতার বিড়ি’ উদ্ধার করা হয়। উদ্ধার করা বিড়ির আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ১২ হাজার ৮০০ টাকা।

এ ঘটনায় গ্রেপ্তার বুরহান আহমদ সিলেটের জৈন্তাপুর উপজেলার মানিকপাড়া (খলা) এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম শমছুর উদ্দিন এবং মায়ের নাম রাবেয়া বেগম।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি) ধারায় শাহপরাণ থানায় একটি মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ১২; তারিখ ৮ অক্টোবর ২০২৬। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ