আজমিরীগঞ্জে বি/চ্ছুর কা/মড়ে যুবকের মৃ/ত্যু
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

আজমিরীগঞ্জে বি/চ্ছুর কা/মড়ে যুবকের মৃ/ত্যু

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১০/২০২৬ ০৭:৪৫:৫১ অপরাহ্ন

আজমিরীগঞ্জে বি/চ্ছুর কা/মড়ে যুবকের মৃ/ত্যু

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিচ্ছুর কামড়ে সৌরভ দেবনাথ (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার জলসুখা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাটুলীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সৌরভ দেবনাথ ওই গ্রামের নাথহাটির নিপো দেবনাথের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১টার দিকে গরুর খাবারের জন্য নদীর পাড়ে কচুরিপানা কাটতে যান সৌরভ। এ সময় কচুরিপানা কাটার একপর্যায়ে তাঁকে একটি বিচ্ছু কামড় দেয়। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সৌরভ তাঁদের জানান, কাঁকড়ার মতো দেখতে একটি প্রাণী তাঁকে কামড় দিয়েছে।

পরে স্বজনেরা দ্রুত তাঁকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ