ওসমানীনগরে ত্রিমুখী সংঘ/র্ষে নিহ/ত ২, আহ/ত ৬
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

ওসমানীনগরে ত্রিমুখী সংঘ/র্ষে নিহ/ত ২, আহ/ত ৬

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১০/২০২৬ ০৩:৫৪:২৮ অপরাহ্ন

ওসমানীনগরে ত্রিমুখী সংঘ/র্ষে নিহ/ত ২, আহ/ত ৬

ছবি:সংগৃহীত


সিলেটের ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, হাইয়েস মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার তাজপুর ইউনিয়নের চাঁনপুর গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের (ঢাকা মেট্রো-চ-৭১-২৯৪৯) সঙ্গে সিলেটগামী একটি হাইয়েস মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ-১৯-৫০৫৩) এবং শেরপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার (সুনামগঞ্জ-থ-১১-৪৮৪৪) ত্রিমুখী সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই হাইয়েস মাইক্রোবাসের যাত্রী চাঁদপুর সদর উপজেলার মহামায়া গ্রামের সুহেল আহমদ (৪৭) নিহত হন। দুর্ঘটনায় আহত ছয়জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে খায়রুল ইসলাম (৪৭) নামের আরও একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তিনি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এর আগে দুর্ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ