জৈন্তাপুরে চেকপোস্টে ৮৫টি ভারতীয় কম্বল জব্দ, আটক ২
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

জৈন্তাপুরে চেকপোস্টে ৮৫টি ভারতীয় কম্বল জব্দ, আটক ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১০/২০২৬ ১০:০৪:৩০ অপরাহ্ন

জৈন্তাপুরে চেকপোস্টে ৮৫টি ভারতীয় কম্বল জব্দ, আটক ২

সংগৃহিত


সিলেটের জৈন্তাপুরে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৮৫টি ভারতীয় কম্বল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ১ নম্বর নিজপাট ইউনিয়নের মাস্তিংহাটি এলাকায় জৈন্তাপুর মডেল থানার সামনে চেকপোস্ট বসিয়ে এসব কম্বল জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সিংজানি গ্রামের মো. রাজা মিয়ার ছেলে আতিক হাসান লাজু (৩২) এবং খুলনার পাইকগাছা উপজেলার আলমতলা গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে মো. আলঙ্গীর কবির (৩৩)।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা ‘নিউ স্পেশাল’ নামের একটি যাত্রীবাহী বাসে করে ভারতীয় কম্বলগুলো দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এ সময় চেকপোস্টে তল্লাশি চালিয়ে বাসটি থেকে ৮৫টি কম্বল জব্দ করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় কম্বলসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জৈন্তা বর্তা / ওয়াদুদ