শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন, যুবকদের মাঝে ঋণ-অনুদানের চেক বিতরণ
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন, যুবকদের মাঝে ঋণ-অনুদানের চেক বিতরণ

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০১/১১/২০২৬ ০৩:২৯:৩৬ অপরাহ্ন

শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন, যুবকদের মাঝে ঋণ-অনুদানের চেক বিতরণ

সংগৃহীত


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ণাঢ্য শোভাযাত্রা, পরিচ্ছন্নতা অভিযান, আলোচনা সভা এবং যুব ঋণ ও অনুদানের চেক বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এডিস মশা নিধন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর।পবিত্র কোরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মোহিত কদর, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোবারক হোসেন লোপ্পা, উপজেলা প্রকৌশলী মো. রাকিবুল ইসলাম, পৌর প্রকৌশলী জহিরুল ইসলাম এবং ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে যুবকদের কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। যুবসমাজের মেধা, শ্রম ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে পারলে দেশ আরও এগিয়ে যাবে।অনুষ্ঠানে বিভিন্ন এনজিওর প্রতিনিধি, যুব প্রশিক্ষণার্থী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে যুব ঋণ ও অনুদানের চেক এবং প্রশিক্ষণ সম্পন্নকারী যুবক-যুবতীদের হাতে প্রশিক্ষণের সনদ তুলে দেন অতিথিরা।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ, আ/টক ২
সিলেটে ২২ লাখ টাকার চো/রাই পণ্য জ/ব্দ
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
‘এইচএসসি উত্তীর্ণদের উচ্চশিক্ষায় মনোনিবেশ করতে হবে’- আব্দুল কাইয়ুম চৌধুরী
দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপনে প্রস্তুতি সভা ও কার্যালয় উদ্বোধন
ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণের অভিযোগ
জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু