কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১০/২০২৬ ১০:০৮:৪৯ অপরাহ্ন

কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু

সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়ায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে সুনিয়া আক্তার (১৫) নামে দশম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) দিবাগত রাতে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের আব্দুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত সুনিয়া ওই গ্রামের কুদ্দুছ মিয়ার দ্বিতীয় মেয়ে এবং চৌধুরী বাজার জি এস. কুতুবশাহ আলিম মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নিজের ঘরে ঘুমন্ত অবস্থায় একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে

প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কুলাউড়ায় নিয়ে যায়,সেখানে অবস্থার অবনতি হলে তাকে  মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। এদিকে, রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সাপে কামড়ে নিহত শিক্ষার্থীর মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে।  সুনিয়ার মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী, শিক্ষকসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪
আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
সিলেটে হা/ম ও উ/পসর্গে মৃ/ত্যু বেড়ে ২০৫
কার্তিকের বৃষ্টিতে স্বস্তিতে গোয়াইনঘাটের কৃষকরা
গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতু নেই, দু/র্ভোগে ১০ গ্রামের মানুষ
১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম