জৈন্তাপুরে শিব সংঘ যুব ফোরামের ১৫ বছর পূর্তি
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

গীতাপাঠ ও প্রদীপ প্রজ্বালন

জৈন্তাপুরে শিব সংঘ যুব ফোরামের ১৫ বছর পূর্তি

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১০/২০২৬ ০৫:১৪:৪৭ অপরাহ্ন

জৈন্তাপুরে শিব সংঘ যুব ফোরামের ১৫ বছর পূর্তি

ছবি:সংগৃহীত


সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুরে শিব সংঘ যুব ফোরামের ১৫ বছর পূর্তি ও পবিত্র দামোদর মাস উপলক্ষে গীতাপাঠ, আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার সারিঘাট এলাকার শ্রী শ্রী রামেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গীতাপাঠ করেন সুনামগঞ্জের জগন্নাথপুরের রাজিব দে।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতার বিভিন্ন বাণী পাঠ ও আলোচনা করা হয়। আলোচনায় গীতার কর্মযোগ, ভক্তিযোগ, ধর্ম, ন্যায়পরায়ণতা ও মানবকল্যাণের আদর্শ তুলে ধরা হয়। পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি, আত্মশুদ্ধি, সত্য ও ন্যায়ের পথে চলা এবং জীবের প্রতি দয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পরে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় প্রদীপ প্রজ্বালন করা হয়। এ সময় উপস্থিত ভক্তরা প্রার্থনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল মন্দিরের উন্নয়নে সহযোগিতার ঘোষণা। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মিহির চন্দ্র দেব ও তাঁর সহধর্মিণী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রেবা তালুকদার মন্দিরে একটি স্থায়ী ও নান্দনিক প্রবেশদ্বার নির্মাণ করে দেওয়ার ঘোষণা দেন।

তাঁদের এ উদ্যোগের জন্য মন্দির পরিচালনা কমিটি ও শিব সংঘ যুব ফোরামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। উপস্থিত ব্যক্তিরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ মন্দিরের সৌন্দর্যবর্ধন ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপেন্দ্র চন্দ্র পাল লালা, সত্যন দত্ত, সুরেন্দ্র বৈদ্য, রিন্টু চন্দ্র পাল, বিজেন চন্দ্র দেব, প্রদীপ দত্ত, গোপেশ দেব, সুসেন দেব, শিব সংঘ যুব ফোরামের সাবেক সভাপতি রতন দেব, সভাপতি পার্থ দত্ত ও সাধারণ সম্পাদক চপল দেব।

এ ছাড়া উপস্থিত ছিলেন পিনাক দেব, রবীন দত্ত, স্বপন পাল, মিন্টু বৈদ্য, বিজেন বিশ্বাস, সুভাষ পাল, উত্তম পাল, জয় দত্ত, জয়ন্ত বিশ্বাস, তপন বৈদ্য, প্রতাপ দত্ত, মমি পাল, শেফুল দেব, স্বাধীন দত্ত, রাজু পাল, বিভাস পাল, বকুল পাল, অনিক দেব, রাজন দেব, রাজীব পাল, অনন্ত বিশ্বাস, রত্নদীপ চক্রবর্তী, উজ্জ্বল পাল ও দোলন বৈদ্যসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার ভক্ত ও ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীরা।

আয়োজকরা জানান, প্রতিষ্ঠার পর থেকে গত ১৫ বছর ধরে শিব সংঘ যুব ফোরাম ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় সম্প্রীতি, ঐক্য ও মানবকল্যাণের চেতনা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
সিলেটে হা/ম ও উ/পসর্গে মৃ/ত্যু বেড়ে ২০৫
কার্তিকের বৃষ্টিতে স্বস্তিতে গোয়াইনঘাটের কৃষকরা
গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতু নেই, দু/র্ভোগে ১০ গ্রামের মানুষ
১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম
রায়হান হ/ত্যা মামলায় এসআই আকবরের মৃ/ত্যুদ/ণ্ড
শ্রীমঙ্গলে শাবানা বেগম হ/ত্যা মা/মলায় ৪ জনের মৃ/ত্যুদ/ণ্ড