ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের ছাতকে গ্রামপুলিশদের দায়িত্ব পালনে গতিশীলতা বৃদ্ধি ও কাজের সুবিধার্থে বাইসাইকেল, পোশাক এবং আনুষঙ্গিক সরঞ্জাম বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ছাতক উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
অনুষ্ঠানে নারী ও পুরুষ মিলিয়ে ১০৪ জন গ্রামপুলিশ সদস্যের মধ্যে জুতা-মোজাসহ পোশাক এবং ৯৪টি বাইসাইকেল বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহি উদ্দিন বলেন, গ্রামপুলিশ সদস্যরা গ্রামীণ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, স্থানীয় প্রশাসনকে সহযোগিতা, সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং জনসচেতনতামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের দায়িত্ব পালনের সুবিধার্থে প্রয়োজনীয় সরঞ্জাম ও পোশাক বিতরণ কাজের গতি বাড়ানোর পাশাপাশি কর্মপরিবেশ উন্নত করতে সহায়ক হবে।
অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান ও নজরুল ইসলাম, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিনসহ উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




