জগন্নাথপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

থানায় আর্থিক লেনদেন ও হয়রানির অভিযোগ তদন্তের দাবি

জগন্নাথপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১০/২০২৬ ১০:১৩:০৯ অপরাহ্ন

জগন্নাথপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সংগৃহিত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিনের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত অতিথি ও কমিটির সদস্যরা বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য দেন।

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোয়ারা ছাদ মাস্টার, উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কৃপেষ রায়, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আখন্দ, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমদ, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন, মাওলানা মতিউর রহমান ও মুহিবুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা উপজেলায় সাম্প্রতিক সময়ে চুরি, মাদক এবং মিথ্যা মামলার প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এ সময় পুলিশের কয়েকজন সদস্য ও এক উপপরিদর্শকের বিরুদ্ধে মিথ্যা মামলার ভয় দেখিয়ে এবং থানাসংশ্লিষ্টতার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়ের উদ্দেশ্যে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ তোলা হয়।

বক্তারা এসব অভিযোগের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।


জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম
রায়হান হ/ত্যা মামলায় এসআই আকবরের মৃ/ত্যুদ/ণ্ড
শ্রীমঙ্গলে শাবানা বেগম হ/ত্যা মা/মলায় ৪ জনের মৃ/ত্যুদ/ণ্ড
সিলেটে প্রায় ১৪ লাখ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ
সিলেটে দুই সাংবাদিকের র/ক্ত ঝরিয়ে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাচালানি মালামাল জ*ব্দ করল ৪৮ বি জি বি
গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক