‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/১০/২০২৬ ০৬:০৬:০০ অপরাহ্ন

‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম

ছবি:সংগৃহীত


 ‘আলহামদুলিল্লাহ, রায়ে আমি সন্তুষ্ট। আসামিদের দ্রুত ফাঁসি কার্যকর চাই। প্রধান অভিযুক্ত আকবর হোসেনের ফাঁসি কার্যকর হলে আমরা শান্তি পাব, রায়হানের আত্মাও শান্তি পাবে’-সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদের হত্যা মামলার রায় ঘোষণার পর এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেন তাঁর মা সালমা বেগম।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ মুন্সী আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে বরখাস্তকৃত উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া দুই আসামিকে যাবজ্জীবন এবং বাকি তিন আসামিকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে।

রায় ঘোষণার পর সালমা বেগম বলেন, ‘আসামিরা শাস্তি পেলে আমার ছয় বছরের অপেক্ষার অবসান হবে। আমি চাই, দ্রুত রায় কার্যকর করা হোক।’

এর আগে বৃহস্পতিবার বেলা সোয়া ২টার দিকে মামলার আসামি আশেক এলাহীকে আদালতে হাজির করা হয়। ছেলের হত্যার ন্যায়বিচারের আশায় আদালতে উপস্থিত হন সালমা বেগম। মামলার অন্য আসামিরা পলাতক রয়েছেন বলে জানা গেছে।

যেভাবে ঘটেছিল ঘটনা

২০২০ সালের ১০ অক্টোবর রাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে রায়হান আহমদকে (৩৪) নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে। পরদিন ১১ অক্টোবর সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় রায়হানের স্ত্রী পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।

ঘটনার পর তৎকালীন এসআই আকবর হোসেন ভূঁইয়া ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কানাইঘাটের দনা সীমান্তে আটক হন। পরে মামলার তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তর করা হয়। তদন্ত শেষে পিবিআই ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

মামলার আসামিরা হলেন-বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) আশেক এলাহী, কনস্টেবল মো. হারুন অর রশিদ, টিটু চন্দ্র দাস, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির তৎকালীন টু-আইসি এসআই মো. হাসান উদ্দিন এবং আকবরের আত্মীয় ও কোম্পানীগঞ্জ উপজেলার সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমান।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম
রায়হান হ/ত্যা মামলায় এসআই আকবরের মৃ/ত্যুদ/ণ্ড
শ্রীমঙ্গলে শাবানা বেগম হ/ত্যা মা/মলায় ৪ জনের মৃ/ত্যুদ/ণ্ড
সিলেটে প্রায় ১৪ লাখ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ
সিলেটে দুই সাংবাদিকের র/ক্ত ঝরিয়ে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাচালানি মালামাল জ*ব্দ করল ৪৮ বি জি বি
গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক