সাংবাদিকদের ওপর হা/মলা, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের নি/ন্দা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

জড়িতদের গ্রেপ্তারের দাবি

সাংবাদিকদের ওপর হা/মলা, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের নি/ন্দা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১০/২০২৬ ০৭:৩০:৫০ অপরাহ্ন

সাংবাদিকদের ওপর হা/মলা, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের  নি/ন্দা

ছবি:সংগৃহীত


সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব (সিউজা)। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।

বুধবার (২৮ অক্টোবর) রাতে হাসপাতালের একটি ঘটনায় তথ্য সংগ্রহ ও ছবি ধারণ করতে গিয়ে হামলার শিকার হন দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল এবং সিলেটভিউ২৪ ডটকমের স্টাফ রিপোর্টার নিবেন্দু তালুকদার। এ ঘটনায় দুই সাংবাদিক আহত হন।

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে সিউজার সভাপতি সুবর্ণা হামিদ ও সাধারণ সম্পাদক শাকিলা ববি এক যৌথ বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের ওপর আঘাত। ওসমানী হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে তাঁরা অভিযোগ করেন, হাসপাতালের কিছু ইন্টার্ন চিকিৎসকের আচরণ নিয়ে রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে অসন্তোষ রয়েছে। রোগী ও স্বজনদের সঙ্গে অসদাচরণ এবং মারধরের অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকেরা হামলার শিকার হয়েছেন। তাঁদের মতে, সাংবাদিকদের ক্যামেরায় অনিয়মের তথ্য ধারণ হওয়ায় তাঁদের লক্ষ্যবস্তু করা হয়েছে।

সিউজা নেতৃবৃন্দ বলেন, বুধবার রাতের ঘটনায় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করতে হবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

তাঁরা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ তৈরি করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। এ ধরনের হামলার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তাঁরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম
রায়হান হ/ত্যা মামলায় এসআই আকবরের মৃ/ত্যুদ/ণ্ড
শ্রীমঙ্গলে শাবানা বেগম হ/ত্যা মা/মলায় ৪ জনের মৃ/ত্যুদ/ণ্ড
সিলেটে প্রায় ১৪ লাখ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ
সিলেটে দুই সাংবাদিকের র/ক্ত ঝরিয়ে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাচালানি মালামাল জ*ব্দ করল ৪৮ বি জি বি
গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক