ছবি:সংগৃহীত
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৪০ বোতল ফেয়ারডিল (FAIRDYL) উদ্ধারসহ মো. আশিক আহমদ (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে এয়ারপোর্ট থানার কেওয়াছড়া ব্রিজসংলগ্ন পাকা সড়কে চেকপোস্ট পরিচালনাকালে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালায় পুলিশ। এ সময় অটোরিকশার ডান পাশে বসা আশিক আহমদের দুই হাঁটুর ওপর রাখা সাদা রঙের একটি প্লাস্টিকের বস্তা থেকে ৪০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার আশিক আহমদ সিলেটের গোয়াইনঘাট থানার তারাকাল এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম সাজিবুর রহমান এবং মায়ের নাম মৃত ফাতেমা বেগম।
এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় মামলা হয়েছে। মামলার নম্বর ৪০; তারিখ ৩০ অক্টোবর ২০২৬। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




