ছাতক উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

ছাতক উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১০/২০২৬ ০৭:৪১:৪২ অপরাহ্ন

ছাতক উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সংগৃহীত


সুনামগঞ্জের ছাতক উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন, পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাসিমা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান আহমদ এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ গোলাম মোস্তফা।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, উপজেলা বিএনপির সদস্য কয়েছ আহমদ, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সুহেল, দোলারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম এবং জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হকসহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য ছাতক উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহ্‌ মোহাম্মদ আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জননিরাপত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪
আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
সিলেটে হা/ম ও উ/পসর্গে মৃ/ত্যু বেড়ে ২০৫
কার্তিকের বৃষ্টিতে স্বস্তিতে গোয়াইনঘাটের কৃষকরা
গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতু নেই, দু/র্ভোগে ১০ গ্রামের মানুষ
১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম
রায়হান হ/ত্যা মামলায় এসআই আকবরের মৃ/ত্যুদ/ণ্ড