সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১ নং মধ্যে জাফলং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বড়বন্দ পূর্ব পাড়া জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের সহযোগিতায় যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মধ্যে জাফলং ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান কাওছারের পক্ষ থেকে নগদ অর্থ অনুদান প্রদান করা হয়েছে।
শুক্রবার ৩০ অক্টোবর বাদ জুম্মা মসজিদ প্রাঙ্গণে ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদানের এই নগদ অর্থ আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
মাওলানা তোফায়েল আহমেদের পরিচালনায় মসজিদ কমিটির সভাপতি গাজী মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন,সহ-সভাপতি উকিল মিয়া,সাধারণ সম্পাদক শাকিল আহমদ,কোষাধক্ষ বাচ্চু মিয়া,প্রচার সম্পাদক নাজমুল হাসান এবং ইমাম ও খতিব মাওলানা শফিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন,মুরব্বি ল হোসেন আহমেদ,ইয়াছিন, আছর উদ্দিন, আল আমিন,হারুন মিয়া,আলহাজ মিয়া,নজরুল ইসলাম ও আব্দুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে মোস্তাফিজুর রহমান কাওছারের এ আর্থিক অনুদান মসজিদ পুনর্নির্মাণের কাজকে আরও ত্বরান্বিত করবে এবং পাশাপাশি সমাজের বিত্তবানদের মসজিদ পূননির্মাণ কাজের সহযোগিতায় এগিয়ে আসার জন্য আহ্বান জানান।শেষে মোস্তাফিজুর রহমান কাওছার ও তাঁর পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং এলাকার সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
জৈন্তাবার্তা/ সুলতানা




