জগন্নাথপুরের মিরপুর ইউনিয়ন পরিষদ-এর নতুন প্রশাসক নিয়োগ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

জগন্নাথপুরের মিরপুর ইউনিয়ন পরিষদ-এর নতুন প্রশাসক নিয়োগ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১০/২০২৬ ০৭:২১:৩৩ অপরাহ্ন

জগন্নাথপুরের মিরপুর ইউনিয়ন পরিষদ-এর নতুন প্রশাসক নিয়োগ

সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপু  উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদ এর প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ রায়।

গত ২৮ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (ইউপি-১ শাখা) থেকে সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত জারিকৃত এক প্রজ্ঞাপনে এই প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদটির মেয়াদ শেষ হওয়ায় পরিষদের নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য এই নিয়োগ দেওয়া হয়।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন, ২০২৪-এর ১৮(১) ধারা অনুযায়ী নবনিযুক্ত এই প্রশাসক দায়িত্ব নেওয়ার তারিখ থেকে কেবলমাত্র ১ (এক) মেয়াদে সর্বোচ্চ ১২০ (একশত বিশ) দিন পদে বহাল থাকতে পারবেন। কোনো দৈব-দুর্বিপাক বা মহামারির কারণে এই সময়ের মধ্যে নির্বাচিত পরিষদ গঠন করা সম্ভব না হলে, মেয়াদ বৃদ্ধির সুনির্দিষ্ট কারণ দর্শিয়ে সরকারের কাছ থেকে পূর্বানুমতি গ্রহণ করতে হবে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪
আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
সিলেটে হা/ম ও উ/পসর্গে মৃ/ত্যু বেড়ে ২০৫
কার্তিকের বৃষ্টিতে স্বস্তিতে গোয়াইনঘাটের কৃষকরা
গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতু নেই, দু/র্ভোগে ১০ গ্রামের মানুষ
১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম
রায়হান হ/ত্যা মামলায় এসআই আকবরের মৃ/ত্যুদ/ণ্ড