যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডায়াবেটিস গলি ইউনিটের খাদ্যসামগ্রী বিতরণ
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াইয়ে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: নজিবুর রহমান নজিব

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডায়াবেটিস গলি ইউনিটের খাদ্যসামগ্রী বিতরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১০/২০২৬ ১১:০৮:২৪ অপরাহ্ন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডায়াবেটিস গলি ইউনিটের খাদ্যসামগ্রী বিতরণ

ছবি:সংগৃহীত


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট ডায়াবেটিস গলি ইউনিটের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নজিবুর রহমান নজিব।

প্রধান অতিথির বক্তব্যে নজিবুর রহমান নজিব বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার রাষ্ট্র পরিচালনা করছে। বর্তমান সরকার টেকসই অর্থনীতি, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার মেহনতি ও সাধারণ মানুষের সরকার। তাই যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে নেতার নির্দেশনা অনুযায়ী সাধারণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অতীতে স্বৈরাচারবিরোধী আন্দোলনে যুবদল রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছে। একইভাবে বর্তমান সময়ে প্রধানমন্ত্রীর উন্নয়ন ও পুনর্গঠনের ৩১ দফা বাস্তবায়ন এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াইয়েও যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সিলেট মহানগরের প্রতিটি ওয়ার্ড ও গলিতে সাধারণ মানুষের দুঃখ-কষ্টে পাশে থেকে সরকারের হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

সিলেট মহানগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার।

অনুষ্ঠানে দেশের সার্বিক কল্যাণ ও শান্তি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সিলেট মহানগর যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক সবরুল ইসলাম নেপু।

এ সময় জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা আনসার আলী, আব্দুস সালাম, লিমন চৌধুরী, মানিক খাঁন, সালেহ চৌধুরী, মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহসাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খাঁন তাইফুর, হুমায়ূন কিবরিয়া জুনেল, মামুনুর রহমান মঈন, আমিনুল হক তুহিন, এমাদ হোসেন নাজির, সাইফুল গাজী, ফাহিম মজুমদার, আমজাদ হোসেন, আশফাক আহমেদ, ইকবাল হোসেন, মামুন আহমেদ, আলী ইমরান জনি, নাজমুল ইসলাম, মুন্না আহমেদ, রাজন আহমেদ, কামরান আহমেদসহ জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪
আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
সিলেটে হা/ম ও উ/পসর্গে মৃ/ত্যু বেড়ে ২০৫
কার্তিকের বৃষ্টিতে স্বস্তিতে গোয়াইনঘাটের কৃষকরা
গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতু নেই, দু/র্ভোগে ১০ গ্রামের মানুষ
১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম