গোলাপগঞ্জে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১০/২০২৬ ১১:৩৭:১৮ অপরাহ্ন

গোলাপগঞ্জে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

ছবি:সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ বাঘা গ্রামে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি এবং ‘পিচ হোম’-এর যৌথ উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

মেডিকেল ক্যাম্পে এলাকার শতাধিক সুবিধাবঞ্চিত রোগীকে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়।

ক্যাম্প শুরুর আগে দক্ষিণ বাঘা গ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের সভাপতি ইঞ্জিনিয়ার রোটারিয়ান পিপি রুহুল আলম খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির।

প্রধান অতিথির বক্তব্যে ইকরামুল কবির বলেন, মানবতার সেবাই রোটারী ক্লাবের মূল লক্ষ্য। গ্রামীণ ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আয়োজক সংগঠনগুলোর এ উদ্যোগ প্রশংসনীয়। সুস্থ সমাজ গঠনে সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোকে এভাবে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাঘা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাকিম পারভেজ। এ ছাড়া উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি সিদ্দিকুর রহমান, রোটারিয়ান পিপি হুমায়ুন ইসলাম কামাল, রোটারিয়ান পিপি আবুল বশর, রোটারিয়ান পিপি শহিদুল ইসলাম, রোটারিয়ান পিপি এম এ মুকিত, রোটারিয়ান পিপি আব্দুর রহমান, রোটারিয়ান পিপি সামছ উদ্দিন এবং ক্লাবের সেক্রেটারি রোটারিয়ান নিশি কান্ত দাস।

অনুষ্ঠানে আরও অংশ নেন রোটারিয়ান সনজিত শর্মা, আব্দুস সালাম, কে এম এ কে আজাদ, কমর উদ্দিন, ফয়জুর রহমান, হেলাল আহমেদ, কয়েছ, ইসলাম উদ্দিন, জাহাঙ্গীর আহমেদ টিপু ও অলিউর রহমান চৌধুরী সুহেল প্রমুখ।

বায়তুল আকমল জামে মসজিদের ইমাম মাওলানা শামছুল ইসলামের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনা সভা শেষে অতিথিরা মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন।

বাড়ির কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪
আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
সিলেটে হা/ম ও উ/পসর্গে মৃ/ত্যু বেড়ে ২০৫
কার্তিকের বৃষ্টিতে স্বস্তিতে গোয়াইনঘাটের কৃষকরা
গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতু নেই, দু/র্ভোগে ১০ গ্রামের মানুষ
১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম