শেরে-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন জগন্নাথপুরের শাহিনুর
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

শেরে-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন জগন্নাথপুরের শাহিনুর

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩১/১০/২০২৬ ১০:৫৩:২৩ অপরাহ্ন

শেরে-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন জগন্নাথপুরের শাহিনুর

ছবি:সংগৃহীত


সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার তরুণ সমাজকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠক মো. শাহিনুর রহমান।

শুক্রবার (৩০ অক্টোবর) আয়োজিত এক সম্মাননা অনুষ্ঠানে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মুজিবুর রহমান।

জানা যায়, দীর্ঘদিন ধরে সমাজসেবা, মানবিক সহায়তা ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন শাহিনুর রহমান। তিনি ফেয়ার ফেইস জগন্নাথপুরের সাংগঠনিক সম্পাদক হিসেবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, স্বেচ্ছায় রক্তদান, শিক্ষা সহায়তা, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগকালীন ত্রাণ বিতরণসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত রয়েছেন।

মানবিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি তরুণ প্রজন্মকে সমাজসেবায় উদ্বুদ্ধ করতেও কাজ করছেন তিনি।

এর আগে সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ ‘দীপশিখা পদক-২০২৫’ ও ‘মাস্টার মন্তেশ্বর আলী অ্যাওয়ার্ড’সহ একাধিক সম্মাননা অর্জন করেন শাহিনুর রহমান। এবার তাঁর অর্জনের তালিকায় যুক্ত হলো ‘শেরে-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে শাহিনুর রহমান বলেন, ‘এই সম্মাননা আমার একার অর্জন নয়; ফেয়ার ফেইস জগন্নাথপুর পরিবারের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টা ও মানবিক কার্যক্রমের স্বীকৃতি। মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। এ অর্জন ভবিষ্যতে আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতা

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

‘এইচএসসি উত্তীর্ণদের উচ্চশিক্ষায় মনোনিবেশ করতে হবে’- আব্দুল কাইয়ুম চৌধুরী
দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপনে প্রস্তুতি সভা ও কার্যালয় উদ্বোধন
ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণের অভিযোগ
জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস