সিলেট বোর্ডে শতভাগ পাস ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

সিলেট বোর্ডে শতভাগ পাস ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১০/২০২৬ ০৮:০০:০৫ অপরাহ্ন

সিলেট বোর্ডে শতভাগ পাস ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে

ছবি:সংগৃহীত


সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছে। বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, প্রতিষ্ঠানগুলোর পাসের হার শতভাগ।

শতভাগ পাস করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার হাজী আবদুল হাকিম ভূঁইয়া হাইস্কুল অ্যান্ড কলেজ ও মাধবপুর উপজেলার ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল অ্যান্ড কলেজ; মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিএএফ শাহীন কলেজ শমশেরনগর; সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আইডিয়াল ভিশন কলেজ; এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার শাহজালাল এনজিএফ স্কুল অ্যান্ড কলেজ ও সিলেট সদর উপজেলার সিলেট ক্যাডেট কলেজ।

বোর্ডের ফলাফল অনুযায়ী, হাজী আবদুল হাকিম ভূঁইয়া হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে একজন পরীক্ষার্থী অংশ নিয়ে একজনই উত্তীর্ণ হয়েছে। ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে তিনজন, বিএএফ শাহীন কলেজ শমশেরনগর থেকে ২৩৮ জন, আইডিয়াল ভিশন কলেজ থেকে সাতজন, শাহজালাল এনজিএফ স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩১ জন এবং সিলেট ক্যাডেট কলেজ থেকে ৫০ জন পরীক্ষায় অংশ নেয়। এসব প্রতিষ্ঠানের সব পরী

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণের অভিযোগ
জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস
কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪