ওয়েলসে কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

অংশ নিল ৪০ দল

ওয়েলসে কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১০/২০২৬ ০৪:৩৭:৫৮ অপরাহ্ন

ওয়েলসে কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

ছবি:সংগৃহীত


যুক্তরাজ্যের ওয়েলসের নিউপোর্ট শহরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ অক্টোবর নিউপোর্টের মেলোনিয়াম সেন্টারে আয়োজিত দিনব্যাপী এ প্রতিযোগিতায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ৪০টি দল অংশ নেয়।

দুপুর ১২টা থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় একের পর এক রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি হন প্রতিযোগীরা। খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্য, কৌশল ও নিখুঁত শট দর্শকদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করে। কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ আয়োজন ক্রীড়াপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়।

ক্রীড়া সংগঠক ও বিশিষ্ট ব্যবসায়ী মাবস নূরের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সভাপতি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, নিউপোর্টের কাউন্সিলর সাহেদ আদনান, ওয়েলস এন্টারপ্রাইজ অ্যান্ড ডাইভার্সিটি স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এবং ওয়েলস কাউন্সিল ফর ভলান্টারি অ্যাকশনের ন্যাশনাল স্পোর্টস ডাইভার্সিটি ম্যানেজার রাজমা বেগম, কিড কেয়ার ফর ইউর প্রতিষ্ঠাতা রুসনা বেগম, কিডফুডস ও মাস বাজারের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী সামসুন নাহার খোলি, এসডব্লিউবির চেয়ারম্যান ও কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের বোর্ড পরিচালক জিতু মিয়া এবং নিউপোর্ট মহিলা সংগঠনের সভানেত্রী আনোয়ারা বেগম।

এ ছাড়া উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ওয়েলস রিজিওনাল প্রেসিডেন্ট মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক রকিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মুখতার আহমেদ, সৈয়দ কাহের, শাহজাহান তালুকদার শাওন, এনামুল হোসেন সুয়েব ও আজম সবুজসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ক্লাব কর্মকর্তা ও পরিচালকরা।

অনুষ্ঠানে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় সায়েম চৌধুরী, শাহ শাফী, আব্দুর রউফ তালুকদার, ফখরুল ইসলাম, রুহুল আমিন, ফয়সল রহমান, সায়দুল ইসলাম, আদিল হুসেইন, কামিল আহমেদ, নাজমুল ইসলাম, মাসুম কামালি, আতিকুল ইসলাম, সাজেল আহমেদ ও বদরুল ইসলাম রিপনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।

বৃটেনের কার্ডিফ থেকে সাংবাদিক বদরুল হক মনসুর জানান, টুর্নামেন্ট আয়োজনে কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের সঙ্গে বিশেষ সহযোগিতা করে সাউথওয়েস্ট অ্যান্ড ওয়েলস ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন ইউকে (SWBA)।

প্রতিযোগিতার ফলাফল

টুর্নামেন্টের ডিডি (D/D) বিভাগে নিউপোর্ট ও উইল্টশায়ারের সাঈদ-সুফি জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ বিভাগে ব্রিস্টল ও প্লাইমাউথের নূর-মুহিত জুটি রানার্সআপ হয়। সেমিফাইনালে অংশ নেয় রিডিং ও ইস্টবোর্নের সামন-আলী এবং সুইন্ডনের ফরহাদ-শাহান জুটি।

ইই/ইই* (E/E*) বিভাগে প্লাইমাউথের নাহিদ-রানা জুটি চ্যাম্পিয়ন হয়। একই শহরের রস-মনজু জুটি রানার্সআপ হয়। এ বিভাগে সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে বোর্নমাউথের খালিদ-ইমরান এবং প্লাইমাউথের সাইদুল-নূর জুটি।

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করা এবং পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ক্লাবের কর্মকর্তারা।

অনুষ্ঠানের খাবার প্রস্তুত ও সরবরাহের জন্য নিউপোর্টের কলকাতা রেস্টুরেন্টকে বিশেষ ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি টুর্নামেন্ট সফল করতে সহযোগিতাকারী ক্লাবের ব্যবস্থাপনা কমিটি, সদস্য, স্বেচ্ছাসেবক, খেলোয়াড়, অতিথি ও সহযোগী সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।

অনুষ্ঠানে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সভাপতি ও মৌলভীবাজার জুনিয়র স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ মকিস মনসুরসহ আমন্ত্রিত অতিথিরা কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং বিজয়ীদের অভিনন্দন জানান।

অতিথিরা বলেন, খেলাধুলা এমন একটি শক্তিশালী মাধ্যম, যা বয়স, ধর্ম, বর্ণ ও সামাজিক অবস্থানের ঊর্ধ্বে উঠে মানুষকে একত্রিত করে। বিশেষ করে তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, দলগত ঐক্য, আত্মবিশ্বাস ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দিতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন প্রবাসে নতুন প্রজন্মের মধ্যে ক্রীড়াচর্চা ও সামাজিক সম্প্রীতি বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস
কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪
আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
সিলেটে হা/ম ও উ/পসর্গে মৃ/ত্যু বেড়ে ২০৫