জাতীয় যুব দিবস উপলক্ষে সিলেটে স্বাগত যুব শোভাযাত্রা
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

জাতীয় যুব দিবস উপলক্ষে সিলেটে স্বাগত যুব শোভাযাত্রা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১০/২০২৬ ০৪:৫২:৫২ অপরাহ্ন

জাতীয় যুব দিবস উপলক্ষে সিলেটে স্বাগত যুব শোভাযাত্রা

ছবি:সংগৃহীত


জাতীয় যুব দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে সিলেটে স্বাগত যুব শোভাযাত্রা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বৃহত্তর সিলেটের অরাজনৈতিক, কল্যাণমূলক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিকেল সাড়ে ৩টায় নগরীর তালতলা পয়েন্টে যুব জমায়েত অনুষ্ঠিত হয়। পরে বিকেল সাড়ে ৪টায় তালতলা পয়েন্ট থেকে সিটি পয়েন্ট, কোর্ট পয়েন্ট ও জিন্দাবাজার পয়েন্ট হয়ে সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত স্বাগত যুব শোভাযাত্রা বের করা হয়।

পরে বিকেল সাড়ে ৫টায় সিকসের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্‌যাপন, সিলেট কল্যাণ সংস্থার ২৯তম বর্ষের প্রথম কর্মীসভা এবং সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে শেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সংগঠনগুলোর ২০২৬ খ্রিষ্টাব্দের ৪৪তম সাপ্তাহিক সভাও অনুষ্ঠিত হয়।

জাতীয় যুব দিবস উদ্‌যাপন উপলক্ষে আগামী ১ নভেম্বর (রোববার) দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৮টায় নগরীর রিকাবীবাজার পয়েন্টে যুব গণজমায়েত, সকাল ৯টা ৪৫ মিনিটে সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, সকাল ১০টা ১৫ মিনিটে বর্ণাঢ্য যুব শোভাযাত্রা। শোভাযাত্রাটি রিকাবীবাজার থেকে চৌহাট্টা, জিন্দাবাজার, কোর্ট পয়েন্ট ও সিটি পয়েন্ট হয়ে পুনরায় জিন্দাবাজার দিয়ে সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হবে।

এ ছাড়া বেলা ১১টা ১৫ মিনিটে সিকসের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, দুপুর ১টা ১০ মিনিটে বিরতি, বেলা ২টায় সিলেট কল্যাণ সংস্থার ২৯তম বর্ষের প্রথম কর্মীসভা উপলক্ষে আলোচনা সভা এবং বিকেল ৩টায় সাংগঠনিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখায় সদস্যদের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হবে।

জাতীয় যুব পুরস্কার-২০১০-এ শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত এবং সংগঠনগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী। সভা পরিচালনা করেন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান।

১ নভেম্বরের কর্মসূচি সফল করার লক্ষ্যে সভায় মতামত ও পরামর্শ তুলে ধরে বক্তব্য দেন সিকসের সহ-সাধারণ সম্পাদক মো. তালেব হোসেন তালেব, সিবিযুকসের বিভাগীয় কমিটির সভাপতি মো. আজিজুর রহমান আজিজ, সিনিয়র সহ-সভাপতি হাজী মো. আশরাফ উদ্দিন, দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সভাপতি অবিনাশ চন্দ্র দাস, রোকনে আলম চৌধুরী ও এম. এ. আলী জালালাবাদী।

এ ছাড়া বক্তব্য দেন সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেন, মো. জালাল উদ্দিন, সুহেল মিয়া খান, মো. মহিবুর রহমান মুহিব ও জামাল আহমদ।

সভায় আরও উপস্থিত ছিলেন সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক ও মো. ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ ও মো. সাহেদ আহমদ শান্ত, দপ্তর সম্পাদক মোহাম্মদ সহিদ চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক ফরিদ আলী, সহ-ধর্মবিষয়ক সম্পাদক সোহেল আলী, সহ-আন্তর্জাতিক সম্পাদক পংকজ মজুমদার ও মো. সেলিম খান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, আইনবিষয়ক সম্পাদক মুহাম্মদ কামাল মিয়া।

এ ছাড়া সিলেট মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক সৈয়দ ইব্রাহীম ও দীপক কুমার মোদক বিলু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নুর হোসেন, মহানগর কমিটির সদস্য মো. জুয়েল মিয়া এবং সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে অনিল দাশ, ঋষিকেশ দাশ, সুবাব মিয়া, মো. শাহেদ মিয়া, আব্দুল হামিদ, অজিত বিশ্বাস, শ্রীকান্ত দাস, তাইজুল ইসলাম, মোবিনুর রহমান সোহাগ, আরিফুর রহমান মিসবাহ, আব্দুর রাহিম, জামান আহমেদ, দেবব্রত চৌধুরী, মলয় বিকাশ দাস, মো. আজিজুল ইসলাম ওয়াসিম, মো. আব্দুল লতিফ, গাজী আলমগীর হোসাইন, গাজী মুজাহিদ, ওয়াহিদুল ইসলাম তোরাণ, হরিমোহন রায়, মুহিবুর রহমান সোয়েব, ইব্রাহিম মিয়া, যাদব চন্দ্র তালুকদার ও শিশু প্রতিনিধি সুমাইয়া জান্নাত উপস্থিত ছিলেন।

স্বাগত যুব শোভাযাত্রায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে অর্ধশতাধিক যুব প্রতিনিধি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সভা শেষে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের জিম্মি করে মারধরের ছবি ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে সিলেটের দুই সাংবাদিকের ওপর কতিপয় ইন্টার্ন চিকিৎসক, নার্স ও ওয়ার্ডবয়দের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস
কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪
আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
সিলেটে হা/ম ও উ/পসর্গে মৃ/ত্যু বেড়ে ২০৫