ছবি:সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর সফলভাবে সম্পন্ন হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সিলেটে আনন্দ মিছিল করেছে জেলা ও মহানগর ছাত্রদল।
শনিবার (৩১ অক্টোবর) সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে আয়োজিত মিছিলটি নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়। পরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন্দরবাজারে সিলেট সিটি করপোরেশনের সামনে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।
মিছিলে সিলেট জেলা, মহানগর, বিভিন্ন কলেজ ও ইউনিট ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে তারেক রহমানের জাপান সফরকে স্বাগত জানান।
মিছিল-পরবর্তী পথসভায় বক্তব্য দেন সিলেট মহানগর ছাত্রদলের সহ-তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আশরাফুল আলম মাহি, সিলেট ল’ কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি আব্দুল আহাদ শোয়েব, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ এবং সিলেট মহানগর ছাত্রদল নেতা সপ্তাংশু দাস।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সহ-আইনবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম ভূঁইয়া, সিলেট ল’ কলেজ ছাত্রদলের সহসভাপতি শাহীন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, দপ্তর সম্পাদক এনামুল ইসলাম, এস এ ডালিম ও হাসানুক হক।
এ ছাড়া উপস্থিত ছিলেন এমসি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত ও নাহিদ আহমদ অপি, গোলাপগঞ্জ পৌর ছাত্রদল নেতা মুরাদ আহমদ, মোশাররফ রহমান আসিফ ও মাহমুদুর রহমান মাহিন, সিলেট জেলা ছাত্রদল নেতা মহিউদ্দিন চৌধুরী ও ইসতিয়াক আহমদ রোহান, সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক বাঁধন ইসলাম এবং দক্ষিণ সুরমা সরকারি কলেজ ছাত্রদল নেতা মাসুদ আহমদ, রাজু আহমদ নাঈম, আতিকুর রহমান আতিক, নাবিল আহমদ ও ইমতিয়াজ মাহিন। আরও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর ছাত্রদল নেতা রাসেল গাজী ও রুহুল আমিন এবং উপজেলা ছাত্রদল নেতা খালেদ আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিজ্ঞপ্তি
প্রকাশের আগে যাচাই: মূল বিজ্ঞপ্তিতে তারেক রহমানকে একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী বলা হয়েছে। প্রকাশের আগে পদবির বিষয়টি নিশ্চিত করে নেওয়া ভালো।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




