দেশের কৃষিখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে-কুলাউড়ায় শফিউল আলম
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

দেশের কৃষিখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে-কুলাউড়ায় শফিউল আলম

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৬/২০২৪ ০৮:৩৯:১৫ পূর্বাহ্ন

দেশের কৃষিখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে-কুলাউড়ায় শফিউল আলম

ছবি: নিজস্ব


প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের কৃষি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশের সম্ভাবনাময় খাত হলো কৃষিখাত। কৃষিকাজে আধুনিক প্রযুক্তির ব্যবহারে খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে বহুগুণে। কৃষিক্ষেত্রে পানি সরবরাহ ব্যবস্থাপনা ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে আরো কিছু প্রচলিত পদ্ধতি ব্যবহার করলে এ খাতে আরও উন্নয়ন সম্ভব। 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আলোচনা সভায় সোমবার সকাল ১১টায় কৃষি অফিসের হলরুমে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। 

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট হচ্ছে প্রযুক্তিনির্ভর কৃষি। কৃষিতে জাতির পিতা বঙ্গবন্ধুর দর্শন ও ভাবনা বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনের নিরিখে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, গবেষণাগার তৈরি, গবেষণার কাজে বর্ধিত অর্থ বরাদ্দ দিয়ে যাচ্ছেন। 

উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিনের নেতৃত্বে এ উপলক্ষ্যে এ বর্নাঢ্য র‍্যালী কুলাউড়া প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মেলায় কৃষি বিষয়ক ১৩ টি স্টল অংশ নেয়। 

এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ, ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, সাংবাদিক খালেদ পারভেজ বক্স, আজিজুল ইসলাম, মইনুল হক পবন, কল্যাণ প্রসুন চন্দ, আব্দুল কুদ্দুস, মহি উদ্দিন রিপন প্রমূখ। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক