শ্রীমঙ্গলে গ্যাসলাইনের উপর নির্মিত ২৫ স্থাপনা উচ্ছেদ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

শ্রীমঙ্গলে গ্যাসলাইনের উপর নির্মিত ২৫ স্থাপনা উচ্ছেদ

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৬/২০২৪ ০৮:৪৯:৩১ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে গ্যাসলাইনের উপর নির্মিত ২৫ স্থাপনা উচ্ছেদ

ছবি: সংগৃহীত


শ্রীমঙ্গলে সিলেট জালালাবাদ গ্যাস কোম্পানীর উচ্চচাপ সম্পন্ন গ্যাস লাইনের উপর নির্মিত বাসা বাড়িসহ ২৫ স্থাপনা উচ্ছেদ করেছে জালালাবাদ গ্যাস কোম্পানী।
বুধবার সকাল ১০ টায় শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজার জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাওন মজুমদার সুমন ও সিলেট জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি, সি লিমিটেড এর উপ-মহাব্যস্থাপক ভিজিল্যান্স প্রকৌশলী মো.আমিরুল ইসলাম।
দিনব্যাপী এ অভিযানে ওই এলাকায় গ্যাস পাইপের উপর ও পাইপের উভয় দিকে ১০ ফুট কম দূরত্বে নির্মিত ২৫টি পাকা ও টিনের ঘর এক্সকেভেটর দিয়ে  গুড়িয়ে দেয়া হয়। যদিও গ্যাস কোম্পানী ও উপজেলা প্রশসানের পক্ষ থেকে বিগত ২০২১ সাল হইতে অবৈধ স্থাপনা নির্মাণকারীদের বার বার নোটিশ দিয়ে তাগাদা দেয়া হয়, নিজ থেকে গ্যাস পাইপের ওপর  স্থাপনা সরিয়ে ফেলতে। কিন্তু কেউ নোটিশে কর্ণপাত না করায় চূড়ান্তভাবে অভিযান পরিচালনা করা হয় বলে গ্যাস কোম্পানীর পক্ষ থেকে জানা যায়।
ওই এলাকার অবৈধ স্থাপনা নির্মাণকারী ইসরাইল মিয়া জানান, তিনি অন্য একজনের নিকট থেকে টিনশেটের ঘরটি ক্রয় করেছিলেন, নোটিশে অবহেলা করায় এমন পরিণতি ভোগ করেছেন বলে তিনি জানান,আরেক পাকা স্থাপনা নির্মাণকারী  এরশাদ মিয়া জানান,নোটিশে গুরুত্ব না দেয়ায় বহু ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি।
এসময় অভিযানে উপস্থিত ছিলেন সিলেট জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি, সি লিমিটেড এর ডিজিএম আব্দুল মুকিত,ম্যানেজার সানোয়ার, ব্যবস্থাপক মুনায়েম সরকার,আইন ব্যবস্থাপক সাদিকুন নূর চৌধুরী, এসিস্ট্যান্ড ইঞ্জিনিয়ার মাহবুব, পুলিশ বাহিনী, ফায়ার সার্ভিস ও মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির লোকজন।
সিলেট জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি, সি লিমিটেড এর উপ-মহাব্যস্থাপক ভিজিল্যান্স প্রকৌশলী মো.আমিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ২০২০ সালে ঢাকায় মসজিদের নিচে গ্যাস পাইপ থেকে বিস্ফোরণ হলে বহু মানুষ হতাহত হয়। এরপর থেকে আমরা গুরুত্বের সাথে সিলেট অঞ্চলে গ্যাস পাইপের উপর নির্মিত সকল স্থাপনা উচ্ছেদ করে আসছি। শ্রীমঙ্গল মুসলিমবাগ এলাকায়  জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি, সি লিমিটেড এর উচ্চ চাপ ৫০০ পিসিআই গ্যাস পাইপ লাইনের ওপর অবৈধভাবে নির্মিত ২৫টি ঝুঁকিপূর্ণ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক